ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 20:06

(গতকালের পর) কালিগঞ্জ থানা: ১৩ জুন ১৯৭১ : সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূরুল হুদার নেতৃত্বে ৩৫ জন মুক্তিযোদ্ধা বসন্তপুর পাকসেনা ক্যাম্প আক্রমণ করলে যুদ্ধ হয়। যুদ্ধে ২০ জন পাকসেনা মারা পড়ে এবং বহু অস্ত্র মুক্তিযোদ্ধাদের করায়ত্ত হয়।
জুলাই ১৯৭১: খানজিয়া বিওপি ক্যাম্পের দখল নিতে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের প্রচ- যুদ্ধ হয়। যুদ্ধে পাক সেনারা পরাজিত হয়ে পালায় এবং ৪ জন আহত অবস্থায় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে।
২৮ জুলাই ১৯৭১: উকশা সীমান্তে মুক্তিযোদ্ধাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কয়েকজন পাকসেনা প্রাণ হারায়। মুক্তিযোদ্ধাদের ফাঁদে পড়ে খানসেনারা জীবন দেয় বলে ঘটনাটি ‘উকশার মরণ ফাঁদ’ নামে পরিচিতি।
৪ সেপ্টেম্বর ১৯৭১: পিরোজপুর গ্রামে গড়ে ওঠা মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আক্রমণ করতে আসা পাকবাহিনীর প্রচ- যুদ্ধ হয়। যুদ্ধে বহু পাকসেনা ও রাজাকার মারা পড়ে (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *