নিউজ ডেস্ক: সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিয়ারাজ হোসেন সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
