খলিলনগর নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা
খলিলনগর (তালা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহকে বিজয়ী করতে তালার খলিলনগরে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছে আ’লীগ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাজারে এ গণসংযোগ, মিছিল ও পথসভা করেন নেতৃবৃন্দ।
পথসভায় ওয়ার্ড আ’লীগের সভাপতি আ. হামিদ সরদারের সভাপত্বিতে সাধারণ সম্পাদক সরদার আফজালের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি সরদার ঈমান আলী, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, আ’লীগ নেতা ডা. রিয়াজ উদ্দীন শেখ আক্কাজ আলী, আহমে¥দ আলী মোড়ল, উপজেলা তথ্য ও প্রযুক্তিলীগ সভাপতি জহর হোসেন সাগর প্রমুখ।

Leave a Reply