ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকা প্রতীকে ভোট চেয়ে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের শ্যামনগরে জনসভা

admin
December 25, 2018 11:34 pm
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ শ্যামনগর-কালিগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থী এস এম জগলুল হায়দারের নৌকা প্রতীকের ভোট চেয়ে কালিগঞ্জ মুক্তিযোদ্ধাদের শ্যামনগরে পথসভা ও শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিদের সাথে মত বিনিময়। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আব্দুল হাকিম ও প্রাক্তন পুলিশ কর্মকর্তা কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের নেতৃত্বে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক ও কালিগঞ্জের সকল মুক্তিযোদ্ধা মটর সাইকেল র‌্যালী করে শ্যামনগর চৌরাস্তা মোড়সহ বিভিন্ন জনসংযোগ স্থানে পথসভা করে। পথসভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের উন্নয়নের কথা মানুষের দ্বারে দ্বারে পৌছে দেওয়ার লক্ষ্যে আমাদের এ প্রচার ও পথসভা। সকল হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে শ্যামনগর-কালিগঞ্জের মানুষ একতাবদ্ধ হয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী পদে বহাল রাখতে কাজ করার আহবান জানান। পথসভা শেষে শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ সুমন সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।