ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে জগলুলের বিশাল পথ সভা

admin
December 25, 2018 11:32 pm
Link Copied!

মো. আশিকুর রহমান, নওয়াবেঁকী: আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী এসএম জগলুল হায়দারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে শ্যামনগরের নওয়াবেঁকীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাস স্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে এবং আটুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. মারুফ বিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বর্তমান সরকারের সফলতা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত জন সাধারণের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি,এম. শফিউল আজম লেলিন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালে বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধু রঞ্জন মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য বাবলুর রহমান বাবলু, শ্যামনগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিছ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার হোসেন কান্টু। উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসলাম হোসেন, শ্যামনগর যুবলীগ নেতা ফারুক হোসেন সহ শ্যামনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা। এর আগে দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নে ও পদ্মপুকুর ইউনিয়নের পৃথক পৃথক পথ সভায় যোগ দেন নৌকার প্রার্থী এসএম জগলুল হায়দার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।