ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে দূষণরোধে শপথ গ্রহণ

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 23:30

গাজী আল ইমরান, শ্যামনগর: “ময়লা আবর্জনা ও পলিথিন ফেলব না, সুন্দরবনের ক্ষতি করব না” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সুন্দরবন দূষণরোধে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক এবং বাংলাদেশ মহিলা ফুটবল ফেডারশনের কোচ সাবিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং জেলা রেফারী এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, বনবিভাগের এফজি মো. আব্দুস সালাম, গবেষক শাহীন ইসলাম, সাংবাদিক পিজুশ বাউলিয়া, সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম এর শাহেদ সামস মিঠু, আসাদুজ্জামান প্রান্ত এবং ট্রলার মালিক সমিতির সদস্যগণ। শপথ বাক্য পাঠে সাবিনা খাতুন বলেন,“সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ ও বিশ্ব ঐতিহ্য। এ বনের উপর উপর নির্ভর লক্ষ লক্ষ মানুষ ও প্রাণী বেঁচে আছে, এ বন পৃথিবীর সেরা অক্সিজেন ফ্যাক্টরি। আমরা শপথ গ্রহন করছি যে, সুন্দরবনের নদী ও বনের ভিতরে ময়লা আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলব না, বনের ক্ষতি করব না। আমিন”। উল্লেখ্য সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম নিজস্ব অর্থায়নে সুন্দরবন প্রাণবৈচিত্র্য এবং জীবন জীবিকা সুরক্ষা এডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *