ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হকের নির্বাচনী প্রচারণায় স্বাচিপ ও বিএমএর নেতৃবৃন্দ

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 23:20

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: আগামী সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনের বিভিন্ন এলাকায় দিন-রাত সাধারণ মানুষের দোরগোড়ায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও রুহুল হকের পক্ষে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনী প্রচারণায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহেতেশাম হক চৌধুরী, ডা. জামালউদ্দীন চৌধুরীসহ ৫ শতাধিক দেশের স্বনামধন্য চিকিৎসক অংগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *