ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজ নলতায় আ’লীগের জনসভা

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 23:16

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নৌকা প্রতীকের বিজয় অর্জনের জন্য আওয়ামী লীগ জনসভার আয়োজন করেছে।
আজ বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
বিশেষ অতিথি থাকবেন, সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. গণি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, আশাশুনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক মরিুজ্জামান মনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *