সাতক্ষীরা-৩ আসনে নৌকার প্রচারণায় আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে নৌকা প্রতীকে ভোট দিলে তিনি আপনাদের একটি আধুনিক সাতক্ষীরা উপহার দেবেন। নির্বাচিত হতে পারলে একটি বিশ্ববিদ্যালয় উপহারসহ এই আসনের আরও অনেক উন্নয়ন হবে। রুহুল হক তার নির্বাচিত এলাকায় অনেক উন্নয়ন করেছেন। আগামীতে আবার নির্বাচিত হতে পারলে তার অসমাপ্ত কাজ সম্পান্ন করতে পারবেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় দিকে নলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদিকা ডা. রোকেয়া সুলতানা এসব কথা বলেন।
তিনি আরও বলেন এলাকায় উন্নয়ন পেতে হলে রুহুল হককে আবার ভোট দিয়ে নৌকাকে জয়ী করতে হবে। তিনি মেডিকেল কলেজ দিয়েছেন, আগামীতে আমি মনে করি তিনি নির্বাচিত হয়ে আপনাদের মাঝে আবারো মন্ত্রী হয়ে ফিরে আসবেন। তাই এই আসনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকা প্রতীকে ভোট প্রদান করতে হবে।
কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপিপুত্র জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পাড় প্রমুখ।

Leave a Reply