ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে নৌকার মিছিল ও নির্বাচনী পথসভা

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 22:54

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় কাশিমাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনসহ ৫ নং ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ সরদারের নেতৃত্বে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে মিছিল বের হয়। মিছিলটি কাশিমাড়ী আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে জয়নগর ত্রিমোহনা মোড়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী লিয়াকত হোসেন, কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, শ্রমিকলীগের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহজাহান কবির, যুবলীগের সভাপতি স.ম রেজাউল ইসলাম, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মহসীন আলম পাড়, যুবলীগ নেতা সাহজাহান, জিয়াউর রহমান, জাহিদুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি হাবিবুল্লাহ পাড়, ৬ নং ওয়ার্ড সভাপতি রাজগুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়াহিয়ার রহমান খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *