ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শাপলা কুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোলস্থ স্কুল প্রাঙ্গণে শাপলা কুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শাপলা কুঁড়ি বিদ্যানিকেতনের উপদেষ্টা শামীম আক্তার।
এসময় বক্তব্য রাখেন শাপলা কুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক শাহিদা খাতুন, পারভীন সুলতানা, চায়না খাতুন, আম্বিয়া খাতুন, আসমাউল হুসনা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
