মুন্সীগঞ্জ ইউনিয়ন আ’লীগের পথসভা
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি সুপদ কুমার মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহ সভাপতি অসীম কুমার মৃধা, মুন্সীগঞ্জ ইউনিয়নরে চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের ২নং ওয়ার্ডের সভাপতি হরিদাস হালদার, যুবলীগের ২নং ওয়ার্ড সদস্য জামাল হোসেন, ইমরান হোসেন, গাজী জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রশিদ, ফরিদ হোসেন, ইউপি সদস্য আকবর আলী পাড়, গফুর মোড়ল, উৎপল কুমার জোয়ারদার, কাজল কান্তি, ইউপি সদস্য জামেনা খাতুন, সেলিনা সাঈদ প্রমুখ।
সভায় বক্তারা উন্ননের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply