কৈখালীতে নৌকার পোস্টার ছেড়ার অভিযোগ
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের কৈখালী ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী পশ্চিম কৈখালী আব্দুল আজিজ মল্লিকের ছেলে রফিকুল ইসলামের বাড়ির প্রাচীর ও বাড়ির সামনে টাঙানো নৌকা প্রতীকের পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছে। রফিকুল ইসলামের অভিযোগ, রোববার রাত ১১ টার দিকে একই এলাকার কাসেম মল্লিকের ছেলে ইয়াছিন আরাফাত মানিক, আজিজের ছেলে আব্দুল্লাহ, আবুল রকনদাসের ছেলে আলামিসহ ৪-৫ জন জামায়াত শিবিবেরর সদস্য তার বাড়ির সীমানার প্রাচীর ও বাড়ির সামনে টাঙনো নৌকা প্রতীকের পোস্টার ছিড়তে থাকে। আমি টর্চ লাইট নিয়ে বাইরে এসে হাকাহাকি করলে তারা দৌঁড়ে পালায়।
কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম রেজাউল করিম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
কৈখালী বিট অফিসার এসআই হাবিব বলেন, আমি এমন ধরণের ঘটনার কথা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি।

Leave a Reply