ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে আটক ৯

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 22:36

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিএনপি সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশের দায়ের করা বিভিন্ন নাশকতার মামলায় গত সোমবার আদালতে চালান দিয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আটঘরা গ্রামের মৃত সুরোত আলীর ছেলে চালুয়াহাটি ইউপির সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালঝাড়া গ্রামের ডা. আলতাফ হোসেন ও তার ছেলে মোমিনুল ইসলাম মোমিন, মোহনপুর এলাকার মৃত অহেদ গাজীর ছেলে মোস্তফা গাজী, দূর্বাডাঙ্গা এলাকার মৃত নওশের আলীর ছেলে রবিউল ইসলাম, ফকিররাস্তা-মুজগুন্নী এলাকার আনোয়ার গাজীর ছেলে আবুল হোসেন, আকাম গাজীর ছেলে আব্দুল মতিন, আবু বক্কর ছিদ্দিকের ছেলে রোকনুজ্জামান ও আনোয়ারের ছেলে আবুল কাশেম। থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার জোবায়ের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *