ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় আ’লীগের নির্বাচনী সভা

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 21:52

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালীগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে আবারো নৌকা প্রতীকে নির্বাচিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পারুলিয়া খেজুরবাড়ীয়াতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী শামছুর রহমান খোকন, সমাজসেবক আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রশীদুল আলম রশীদ, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
সভায় উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে নৌকায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *