বালুইগাছায় নির্বাচনী পথসভা
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে ২নং ওয়ার্ড বালুইগাছায় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সম জালাল উদ্দিন, ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।

Leave a Reply