ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দিতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানালেন শাহরিয়ার কবির

admin
December 25, 2018 10:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, জামায়াতকে ভোটে অংশ নেয়ার সুযোগ দেয়ায় ইসির নামে মামলা করা হবে। জামায়াতে ইসলামী দেশের সংবিধানকে মানে না। নিবন্ধন না থাকায় নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেও তাদের সদস্যদের নির্বাচন করতে দেওয়ায় হয় কিভাবে? দল নির্বাচন করতে না পারলেও দলের সদস্যরা নির্বাচন করবেন এটা হতে পারে না। ভোটের পর এজন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ও কামাল গোসেন গং মানবতা বিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর লোকদের ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছে। বিজয়ের মাসে একাত্তরে গণহত্যাকারী জামায়াতে ইসলামীর এক ব্যক্তি সাতক্ষীরা-২ আসনে নির্বাচনে দাড় করিয়ে দিয়েছে- আমি মনে করি এটা সাতক্ষীরাবাসীর জন্য অপমান। এটা করে সাতক্ষীরাবাসীর সাথে বিএনপি বিশ্বাস ঘাতকতা করেছে। বিএনপি যদি এ আসনে কোন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দিতো তাহলে আমি এখানে আসতাম না। আমাদের কেন্দ্রীয় কমিটির এবিষয়ে পরিষ্কার বক্তব্য বাংলাদেশে তারাই রাজনীতি করবেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা ২৭ বছর ধরে আন্দোলন করছি। বঙ্গবন্ধু যাদের নিষিদ্ধ করেছিলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পরে এদেশে তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে গেছেন। কিন্তু সত্য ঢাকা যায় না। বিচার হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের বিশাল বিজয় এ দেশের মানুষ দেখেছে। ২০০৮, ২০১৪ সালে বিজয় দেখেছে, এবার ২০১৮ সালের বিজয় দেখবে।
এতোকাল বিএনপি বলতো জামায়াতের সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বললেও এবার তাদের সাথে মিশেছেন কামাল হোসেন, কাদের সিদ্দিকীসহ অনেকে। তারা কেউ কেউ নিজেকে বঙ্গবন্ধুর সহচর, আদর্শিক পুত্র দাবি করতেন। তারা এখনো এই দাবি করেন। তাহলে এখন তারা কি করে সেই বঙ্গবন্ধুর খুনিদের সাথে হাত মেলালেন। আসুন ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে যুদ্ধাপারাধীদের সমুচিত জাবার দেই।
শাহরিয়ার কবির বলেন, একাত্তরে যারা গণহত্যা করেছে এদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। পৃথিবীর কোথাও এই অধিকার দেওয়া হয়নি। হাইকোর্ট জামায়াতকে নিষিদ্ধ করেছে। মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচার হয়েছে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, এখন বিচার হবে রাজাকার আল বদর এবং পাকিস্তানি হাই কমান্ডের। একই সঙ্গে তাদের সংগঠনেরও বিচার করা হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সমর্থন দিতে হবে এবং একাত্তরের রাজাকারদের প্রতিহত করতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, আবুল খায়ের, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, হারুনার রশীদ, অ্যাডভোকেট শাহনাজ পারভিন মিলি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।