নানা আয়োজনে বড়দিন উদযাপন
ডেস্ক রিপোর্ট: প্রার্থনা, কেক কাটা, বাজি পোড়ানো, নগরকীর্তণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন।
এ উপলক্ষ্যে শহরতলীর পারকুখরালী সানতলা গীর্র্জা (তীর্থস্থান) ও চালতেতলা ক্যাথেলিক মিশন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সেখানে বড়দিনের বিশেষ প্রার্থনা শেষে কাটা হয় কেক। এর পরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে বক্তারা বড় দিন দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
এ ছাড়া কলারোয়া উপজেলার কয়লা, কালিগঞ্জ উপজেলার চাঁচাই, তালা উপজেলার লক্ষণপুরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।

Leave a Reply