ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসায় নৌকা প্রতীকের বিশাল জনসভা: স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করার আহবান এমপি রবির

admin
December 25, 2018 8:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে ও উন্নয়নের স্বার্থে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকার বিজয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। নৌকার বিজয় হলে গ্রাম হবে শহর এবং বস্তিবাসী পাবে ফ্লাট। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করুন, নৌকায় ভোট দিন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দেবনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এপিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কাজল কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, লাবসা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, লাবসা ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এদিকে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা পৌরসভার ০২নং ওয়ার্ডের ঝুটিতলা মোড়ে পৌর ০২ নং ওয়ার্ড কৃষকলীগের নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, কৃষকলীগ নেতা শাহ আনারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠঅন পরিচালনা করেন জেলা যুবলীগের যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু।
অপরদিকে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ০৮নং ওয়ার্ডের পরিবহন কাউন্টার এলাকায় জেলা মোবাইল ব্যাবসায়ী মালিক সমিতির আয়োজনে সংগঠনের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেনের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।