কোমরপুরে নৌকার নির্বাচনী পথসভা
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের কোমরপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে কোমরপুরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকে ভোট চেয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সম জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র ম-ল, ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।

Leave a Reply