ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 24 December 2018, 23:16

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্টো লাল গাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক সানোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষক নিরঞ্জন পাল, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা হোসেন আলী।
এছাড়া কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক মাওলানা মরতজা আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, কুশখালি মাদ্রাসার সহ-সুপার মাওলানা আনোয়ার এলাহী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *