কলারোয়ায় ফ্রি ছানি অপারেশন ক্যাম্প
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ ও হাসপাতাল খুলনার উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন ও প্রাথমিক চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ঝাউডাঙ্গা শাখার ব্যাবস্থাপক মাহাবুবুর রহমান, চক্ষু ক্যাম্পের ব্যাবস্থাপক আনোয়ার হোসেন, প্যরামেডিকাল অফিসার শেফালী সরকার।

Leave a Reply