তেঁতুলিয়ায় ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা একাডেমি চ্যাম্পিয়ন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেঁতুলিয়া যুব সংঘ আয়োজিত ৮ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী বিটিজিআর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উপভোগ করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার কার্টার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট প্রমুখ।
টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৯৫ রান সংগ্রহ করে। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কালিগঞ্জের উজিরপুর ক্রিকেট টিম ৬৯ রান করতে সক্ষম হয়। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমির মোহাম্মদ রানা। খেলা পরিচালনা করেন মোস্তফা কামাল লাচ্চু ও মিজানুর রহমান।

Leave a Reply