ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের পারুলগাছা ও সোনাতলা স্কুলের অভাবনীয় সাফল্য

admin ঢাকা
আপডেট: 24 December 2018, 22:54

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের পারুলগাছা ও সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, চলতি বছর পারুলগাছা স্কুল থেকে ২৬ জন পরীক্ষা দিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪জন। এছাড়াও এ গ্রেড পেয়েছে ৯ জন, এ- পেয়েছে ৭ জন, বি গ্রেড ৩ এবং সি গ্রেড পেয়েছে ৩ জন।
সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ্বাস জানান, এবছর বিদ্যালয় থেকে ৩১ জন পরীক্ষা দিয়ে সকলেই কৃতকার্য হয়েছে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৫ জন, এ গ্রেড পেয়েছে ৮ জন, এ- পেয়েছে ১১ জন, বি গ্রেড পেয়েছে ৬ জন এবং সি গ্রেড পেয়েছে ১ জন। ভাল ফলাফল করায় প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ্বাস সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এসএমসি’র সভাপতি গোবিন্দ মন্ডলসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *