ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় নৌকা প্রতীকের সমাবেশ

admin ঢাকা
আপডেট: 24 December 2018, 21:43

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ (ডিসেম্বর) সন্ধ্যায় খেশরার হরিহরনগর বাজারের ফুটবল ময়দানে এ নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকার প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন তাজ, কৃষিবিদ মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা ছাত্রমমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক অম্বিক মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *