দেবহাটার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান
দেবহাটা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেবহাটার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে।
সোমবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামালের নির্দেশনায় উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর, পারুলিয়া, গাজীরহাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার হাফিজ-আল-আসাদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য জনসাধারণকে সতর্ক করা হয়।

Leave a Reply