চাম্পাফুলে নৌকা প্রতীকের প্রচারণা
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে।
চাম্পাফুল আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের নেতৃত্বে ২২ ও ২৩ ডিসেম্বর বিকাল ৪টা থেকে চাম্পাফুল, সাইহাটি, উজিরপুর, ঘুশুড়ি, রাজাপুর, বালাপোতা, কুমারখালী, জগদীশকাটি, মশরকাটি, নবীননগর, চান্দুলিয়া, বারদহা, থালনাসহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোডাউন করেন।
এসময় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এছাড়া নৌকা প্রতীকের প্রচারণার জন্যে চাম্পাফুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান বাবুর নেতৃত্বে দু’শতাধিক মোটরসাইকেল শোডাউন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাম্পাফুল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার, ইউপি সদস্য গোলাম কায়ুম, ফিরোজ, গফফার, ব্যবসায়ী আবদুস সালাম প্রমুখ।

Leave a Reply