ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাথে মুস্তফা লুৎফুল্লাহর মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 24 December 2018, 20:52

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাথে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ মতবিনিময় করেছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট অনিত মূখার্জী, তালা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সমিতির সাধারণ সম্পাদক ডা. রেজাউন উল্লাহ, সমিতির উপদেষ্টা প্রভাষক ডা. নাজমুল হক, ডা. আলাউদ্দিন, নগরঘাটা ইউনিয়নের সভাপতি প্রধান শিক্ষক ডা. সাইদুল আলম বাবলু, ধানদিয়া ইউনিয়ন সভাপতি ডা. ইবাদুল ইসলাম, ডা. গিয়াস উদ্দিন, ডা. সবুজ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. আব্দুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *