জিএম আজিজুল ইসলাম, ফিংড়ি প্রতিনিধিঃ সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছে বলেই দেশে নৌকার জোয়ার বইছে। নৌকা প্রতীক জয় লাভ করলে গ্রাম হবে শহর। তাই আগামী ৩০ ডিসেম্বর রবিবার সারাদিন উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আর, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ।
ফিংড়ী ইউনিয়নের এই জনসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ।
