কলারোয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা
হাবিবুর রহমান, কেঁড়াগাছি (কলারোয়া): কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্টো লাল গাইনের সভাপতিত্বে ইউনিয়ন সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মারুফ হোসেনের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ বলেন, যারা এখনো জামায়াত বিএনপির সঙ্গ ছাড়েননি তারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, যারা উন্নয়নশীল বাংলাদেশকে অস্থির করে তুলতো কেন তাদের ভোট দেবেন? আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
আরও উপস্থিত ছিলেন সিডনি আওয়ামী লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন লাল্টু, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবুল কালাম, কেঁড়াগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল, উপজেলা আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, এমপি কন্যা ও বাংলাদেশ ছাত্র-মৈত্রীর কেন্দ্রীয় সদস্য অদিতি অদ্রীতা সৃষ্টি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, পিস কাউন্সিল কেঁড়াগাছি ইউনিয়নের আহ্বায়ক সাংবাদিক শফিকুর রহমান, সাংবাদিক হোসেন আলী, ইউপি সদস্য ইয়ার আলী, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মাছুমুজ্জামান, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির হেলাল।

Leave a Reply