কালিগঞ্জে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে নয়ন-সবুজ চ্যাম্পিয়ন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ডিএমসি ক্লাব মাঠে আট দলীয় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাতক্ষীরার নয়ন-সবুজ জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার রাতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কালিগঞ্জের মারুফ ও মিরাজ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা পৌরসভার নয়ন ও সবুজ জুটি। জি.এম হাবিবুল্লাহ ও রেজওয়ান রনির সার্বিক ব্যবস্থাপনায় এবং আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীনের সভাপতিত্বে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, মথুরেশপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ, সাংবাদিক বাবলা আহমেদ প্রমুখ। খেলা পরিচালনা করেন সোহাগ হোসেন।

Leave a Reply