ডা. রুহুল হকের জনসভায় মানুষের ঢল
সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও অর্ধশতাধিক অধ্যাপক। তারা নির্বাচনী দুর্গম এলাকার শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থাসহ নৌকার প্রার্থীর পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার বার্তা পৌঁছে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে দলীয় দ্বিধাদ্বন্দ্ব ভুলে আশাশুনিতে সবাই একযোগে নৌকার প্রচারে ঐকবদ্ধভাবে এগিয়ে আসায় প্রতিটি জনসভায় দেখা যাচ্ছে মানুষের ঢল। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যৌথভাবে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট শহীদুল ইসলাম পিন্টু, যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, প্রাক্তন চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ সরদার।
এছাড়া খাজরা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন (প্রতাপনগর), আব্দুল আলিম (বড়দল), দীপঙ্কর সরকার দীপ (কাদাকাটি), শেখ মিরাজ আলী (দরগাহপুর), আ.ব.ম মোছাদ্দেক (বুধহাটা), প্রভাষক ম. মোনায়েম হোসেন (শোভনালী), জেলা পরিষদ সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, দেলোয়ার হোসেন, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম হুমায়ুন কবীর সুমন, বর্তমান সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি ময়দানে না থাকলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায় শ্লোগানে, প্রচারণায় চারিদিকে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচেছ। রোববার (২৩ ডিসেম্বর) ডা. রুহুল হকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা শুরু হয় শ্রীউলা ইউনিয়ন থেকে। এদিন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের ব্যবস্থাপনায় নাকতাড়া প্রাইমারি স্কুলের জনসভায় প্রায় চার সহস্রধিক মানুষের সমাগম হয়। আশাশুনি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ডা. রুহুল হক বলেন, সাতক্ষীরা টু ঘোলা রাস্তার জন্য দুঃশ্চিন্তার কোন কারন নেই। ১১০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে, যেকোন সময় কাজ আরম্ভ হতে পারে। শেখ হাসিনা দেশের উন্নয়নে নির্ভরতার প্রতিক। স্বদেশ থেকে বিতাড়িত দশ লক্ষ মুসলিম রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয়দাত্রী বিশ্ব মানবতার প্রতিক শেখ হাসিনা। অগ্নি সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও জঙ্গীদের ভোট না দিয়ে উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন। তাদের হাতে দেশ নিরাপদ নয়। আপনার একটি ভোট স্বাধীনতার বিপক্ষে পড়লে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। নৌকায় ভোট দিন আমার অসমাপ্ত কাজ গুলো শেষ করে সেবা করার সুযোগ দিন।
এর আগে আওয়ামী লীগ নেতা প্রভাষক দীপঙ্কর বাছাড়ের ব্যবস্থাপনায় পুইজালা হাইস্কুল মাঠে ও পরে নাকতাড়া কালিবাড়ী বাজারে প্রগতি সংঘের ব্যবস্থাপনায় দুটি পথসভায় বক্তব্য রাখেন ডা. রুহুল হক। বিকালে আশশুনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্যাহেল বাকি বাচ্চুর সভাপতিত্বে বাইপাস সড়কের চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায়ও কয়েক হাজার নারীপুরুষের সমাগম হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. রুহুল হক বলেন, শেখ হাসিনা সরকারের আমলে আপনাদের জন্য সাতক্ষীরায় মেডিকেল কলেজ, আইএইসটি ম্যাটস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, টিটিসি সেন্টার, ঘরে ঘরে বিদ্যুৎ, বাইপাস সড়ক, ঘরে ঘরে চাকরি, স্বাস্থ্য সেবা, বিনামূল্যে বই বিতরণ, সাইক্লোন শেল্টার, ব্রিজ-কালভার্ট সংস্করণ, বহু স্কুল কলেজ নির্মাণ ও সরকারিকরণ সহ বহু উন্নয়ন করা হয়েছে ।
বিভিন্ন পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, স্বাধীনতা চিকিৎসা পরিষদ নেতা ডা. এহসানুল কবীর, ডা. রউফ সরদার, ডা. বাহারুল বাহার, ডা. মনোয়ার হোসেন, এমপির ছেলে প্রকৌশলী জিয়াউল হক সুমন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভীন সেঁজুতিসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply