গাবুরা রক্তদান সংস্থার শীতবস্ত্র বিতরণ
এস এম সাহেব আলী, গাবুরা: শ্যামনগরের গাবুরা রক্তদান সংস্থার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় হরিশখালী খেয়াঘাট সংলগ্ন গাবুরা রক্তদান সংস্থার প্রধান কার্যালয়ের সমানে গাবুরা ইউনিয়নে গাবুরা রক্তদান সংস্থার উদ্যোগে ডিয়ার্স বাংলাদেশ, সিডিও, এসিপি মিডিয়া টিভি ও এসএসএইচও এর সহযোগিতায় গাবুরার অসহায় দারিদ্র ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাবুরা রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাবুরা রক্তদান সংস্থার উপদেষ্টা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কিরণ সংস্থার চেয়ারম্যান আবিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিয়ার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক এম এম আব্দুল্লাহ আল মামুন, সিডিও আহবায়ক সদস্য স,ম ওসমান গনী সোহাগ, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রী, সহ সভপতি রুবেল হোসেন। সিডিও ইয়ুথ টিম মুন্সীগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আরশাফুল আলম শিমুল।
আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম, গাবুরা রক্তদান সংস্থার উপদেষ্টা জি এম আহাম্মদ আলী গাজী, আনসার আলী, নূরুল ইসলাম, মাস্টার বুলবুল গাজী, ডা. আব্দুল আজিজ, দাউদ আলী গাজী, আইয়ুব আনসারী, রবিউল ইসলাম, বাবু কয়ল, গাবুরা রক্তদান সংস্থার সভাপতি জিএম আবু হাসান, সহ-সভাপতি খান মোহাম্মদ, আবু হাসান, এম এম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবু হোসেন, প্রচার সম্পাদক ওয়েস কুরুণী, শিক্ষা সম্পাদক বাইজিদ হুসাইন, সংগঠনিক সম্পাদক মাহমুদ বাদশা, সদস্য আব্দুর রহিম প্রমূখ।

Leave a Reply