ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জামায়াত-বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকা ভোট দিন: নজরুল ইসলাম

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 22:24

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নজরুল ইসলাম বলেছেন, জগলুল হায়দার মহাজোটের প্রার্থী আর গোলাম রেজা বিকল্পধারার প্রার্থী এটা আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। আর সাত্তার মোড়ল জাতীয় পার্টির প্রার্থী। জামায়াত-বিএনপির অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।
রোববার (২৩ ডিসেম্বর) বেলা ৩টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ আয়েজিত কলবাড়ী নেকজানিয়াা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের পরিচালনায় এসময় তিনি আরও বলেন, আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এতে বোঝা যায় শ্যামনগরবাসীর জন্য গত পাঁচ বছর জগলুল হায়দার মানুষের জন্য কি করেছেন। ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে জগলুল হায়দারকে বিজয়ী করে আপনাদের খেদমত করার সুযোগ দিন।
সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের প্রার্থী এসএম জগলুল হায়দার।
তিনি তার বক্তব্যে বলেন, এমপি হয়ে শুধু এসি গাড়িতে চড়া কিংবা এসি বাড়িতে থাকলে হবে না। আমার মত ভাঙনে ঝাপিয়ে পড়তে হবে। আমি যেভাবে গত ৫টি বছর আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। একমাত্র নৌকাই এই সাতক্ষীরা-৪ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। এজন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ করে দিন।
বিশেষ অতিথি হিসেবে জনসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল ওহাব, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান (আনিচ), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আইয়ুব ডলি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলাা তাঁতীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস.এম খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েছ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহাগ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, বুুুুড়িগোয়ালিনী ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, হরেকৃৃৃঞ্চ মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জি.এম সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জি.এম মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম.এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *