জেলা ১৪ দল নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ
জেলা ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহীর নেতৃত্বে রোববার দিনব্যাপী বিভিন্ন আসনে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ-জেলা শাখার সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ওয়ার্কার্স পার্টি নেতা মকবুল হোসেন, অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেন প্রমুখ।
রোববার নেতৃবৃন্দ সদরের এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি’র সাক্ষাৎ করেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাথে নির্বাচন পরিচালনায় করণীয় নিয়ে আলোচনা করেন।
নেতৃবৃন্দ সাতক্ষীরা-৪ আসনে এম.পি পদপ্রার্থী জগলুল হায়দারের নির্বাচনী গণসংযোগে অংশ নেন এবং রাত ৮টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জেলা ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, ১৪ দলের সাতক্ষীরা জেলার ৪জন প্রার্থীর মার্কা নৌকা, মুক্তিযুদ্ধের পক্ষের সকল ভোটারকে ১৪ দলের নৌকা মার্কায় মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন।

Leave a Reply