সখিপুরে নৌকার প্রতীকের মিছিল ও সমাবেশ
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দিবহাটার সখিপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় আনতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাজারস্থ শহীদ মিনার থেকে এ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নির্মল কুমার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিট। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক ভোলা, ইউপি সদস্যদের মধ্যে আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, অরতী রানী, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল খোকন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান তাজু, ৪নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাগঠনিক সম্পাদক সাদ্দাম হোসনসহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা।

Leave a Reply