একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সমর্থনে পৌর ৯নং ওয়ার্ড কৃষকলীগের উদ্যোগে মটর সাইকেল র্যালি ও খুলনার রোড মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।
ওয়ার্ড কৃষকলীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সামছুজ্জামান জুয়েল।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই আগামী ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আবারো সাতক্ষীরা সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক শেখ সফিউল ইসলাম সফি, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ ওবায়দুল¬াহ ইসলাম, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, শ্রমিক নেতা মনিরুজ্জামান বাবু, কৃষকনেতা আব্দুল মুজিদ, ফজলুর রহমান, মুজিবর রহমান, রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
