ব্যাংদহা বাজারে ছাত্রলীগের মিছিল ও লিফলেট বিতরণ
ফিংড়ী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিশাল মিছিল ও লিফলেট করা হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে ফিংড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের বিভিন্ন দোকানদার ও সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, ইউনিয়ন সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ রানা, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন, শেখ আতাউর রহমান, ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম হোসেন লাভলু, সাধারণ সম্পাদক শেখ মিয়ারাজ হোসেন শুভ, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুজ্জামান আকাশ, তৌফিকুজ্জামান তন্ময়, মাহবুবুল হক সোহান, তাপস বাছাড়, শেখ নয়ন, শেখ বকুল, আফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply