ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট দিন, উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরা সদর আসনকে আলোকিত করবো: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 23 December 2018, 20:36

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, নৌকায় ভোট দিন, উন্নয়নের মাধ্যমে সদর আসনকে আলোকিত করবো। আওয়ামী লীগ মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে উন্নয়ন, আওয়ামী লীগ মানে শান্তি।
রোববার (২৩ ডিসেম্বর) বিকালে কদমতলা বাজারে জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম আয়োজিত নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি মো. আব্দুল আলিম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, লাবসা ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি, মহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে, রোববার বিকাল সাড়ে ৩টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর সাহা পাড়ায় নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতিরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান।
অপরদিকে সন্ধ্যায় শহরের রসুলপুরস্থ জেলা পরিষদের সামনে সদর উপজেলা তাঁতীলীগের আয়োজনে সংগঠনের সভাপতি মো. সাগর হোসেনের পরিচালনায় নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেলিম হোসেন ও জিল্লুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *