বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা
(গতকালের পর) আশাশুনি থানা: ১৫ আগস্ট ১৯৭১: ১৪ আগস্ট ১৯৭১ তারিখে নৌ-মুক্তিবাহিনীর একটি দল মংলা বন্দরে অবস্থানরত পাকিস্তানি অস্ত্র বোঝাই একটি জাহাজ মাইন দ্বারা ক্ষতি করে। ১৫ আগস্ট মুক্তিযোদ্ধারা নৌকাযোগে ভারত ফেরবার পথে বুধহাটায় রাজাকার বাহিনীর সঙ্গে যুদ্ধে সাতক্ষীরা শহরের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও আফতাব উদ্দীন (বাগআচড়া) শহীদ হন এবং কয়েকজন ধরা পড়েন। শহীদ সিরাজুল ইসলামের নামে সাতক্ষীরা শহরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।
১৬ আগস্ট ১৯৭১: কেয়ারগাঁতি গ্রামে খোলপেটুয়া নদীর তীরে মুক্তিবাহিনীর সাথে পাকসেনা ও রাজাকারদের কয়েক ঘণ্টা সম্মুখযুদ্ধ হয়। যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা পাকবাহিনীর হাতে ধরা পড়ে (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply