সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থীর কর্মীদের আটক ও পুলিশি হয়রানির অভিযোগ
আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী ডা. শহিদুল আলমের নির্বাচনী কার্যক্রমে জড়িতদের কোনো কারণ ছাড়া আটক ও হয়রানি করা হচ্ছে বলে অভিয়োগ উঠেছে। ধানের শীষের প্রার্থী ডা. শহিদুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তার নির্বাচনী এলাকায় বর্তমানে চরম বৈরী পরিবেশ চলছে। তার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। এছাড়াও পুলিশ নির্বাচনী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালাচ্ছে ও প্রতিনিয়ত হয়রানি করছে। গ্রেপ্তারি পরোয়ানা বা কোনো মামলা না থাকা সত্ত্বেও গত ৪৮ ঘন্টায় তার ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে আব্দুল মজিদ বিশ্বাস (৫৪), তারালী গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে আলতাফ হোসেন খোকন (৪৫), তেঁতুলিয়া গ্রামের হোসেন আলী সানার ছেলে আবু হাসান (৩৫), উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত খান মতিয়ারের রহমানের ছেলে খান আমিনুল ইসলাম (৩৮), একই এলাকার মৃতে শেখ মাদার আলীর ছেলে শেখ সালাউদ্দীন সেলুন (৪৫), নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের আফছার আলী মোড়লের ছেলে আসাদুল ইসলাম (৩৫), একই গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩৬), শিবপুর গ্রামের মো. বাবুর ছেলে হাসানুজ্জামান (২৮), আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে ইউনুস আলী সরদার (৪০) ও দেবহাটা উপজেলার মৃত ছুরাত আলীর ছেলে মুনসুর আলী (৪৮)।
এসময় বিষয় প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান ডা. শহিদুল আলম।

Leave a Reply