ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাউন্সিলর তৈয়েবুর পুনরায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 22:48

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান।
শনিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ১০ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৮ ভোট পেয়ে তৈয়েবুর রহমান পুনরায় নির্বাচিত হন। অপর প্রার্থী মিজানুর রহমান মিজান পান ২ ভোট। নির্বাচন পরিচালনা করেন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী। নির্বাচন শেষে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে নির্বাচিত বিদ্যোৎসাহী সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর কবিতা দাশ, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী গাজী, সমরেশ মন্ডল, সুভদ্রা বাইন, আছাদুল ইসলাম, তৌহিদুর রহমান, শিক্ষক আব্দুল কুদ্দুস, অশোক মন্ডল, মাখন লাল সরদার, আলাউল মোড়ল, আব্দুর রাজ্জাক, পারভীন সুলতানা, শ্রাবন্তী কবিরাজ, তবিবুর রহমান, কবরী সরকার ও দীপক কুমার মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *