ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনা-৬ আসনে জাপার একাংশের নৌকা প্রতীকের প্রার্থী বাবুকে সমর্থন

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 22:47

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনে জাপার চূড়ান্ত মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নেতা মোস্তফা কামালের নেতৃত্বে দলের বৃহৎ একটি অংশের নেতাকর্মীরা মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান বাবুকে সমর্থন দিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার বিকেলে পাইকগাছা পৌরসভা মাঠে মোস্তফা কামালের ডাকে এক জনসভার আয়োজন করা হয়। সভায় মোস্তফা কামাল জাহাঙ্গীরসহ জাতীয় পার্টির বৃহৎ একটি অংশের নেতাকর্মীরা গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় চূড়ান্ত মনোনয়ন প্রদান না করায় এবং এলাকার উন্নয়নের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বাবুকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন। উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, ডা. শেখ শহিদ উল্লাহ, জাপার কেন্দ্রীয় নেতা মোস্তফা শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, মাস্টার অজিয়ার রহমান, ওমর আলী গাজী, ঢালী আক্তারুজ্জামান, শেখ আয়জুদ্দীন, সরদার আব্দুল মজিদ, সামছুল হুদা খোকন, আমিন উদ্দীন সানা, গাজী আব্দুস সামাদ, মোবারক হোসেন, তপন সরদার, হাশেম ঢালী, সাদেকুর রহমান, মাফিকুল ইসলাম, মাস্টার শহিদুল ইসলাম, জিএম বাবলা, ইউলাদ গোলদার, ছাত্রনেতা তন্ময় রায়, লুৎফর রহমান সানা ও মাসুম বিল্লাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *