কলারোয়ায় ইউসিসিএ শূন্যপদের পরীক্ষা স্থগিত: লাখ টাকা অনিয়মের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দশ লাখ টাকা নিয়ে আগে থেকে প্রার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করে গোপনে একজন পরিদর্শক (শূন্য পদে) নিয়োগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন (ইউসিসিএ-শূন্যপদ) পরিদর্শক পদে কলারোয়া বিআরডিবির হল রুমে লিখিত এবং মৌখিক পরীক্ষা থাকায় গোপনে নিয়োগের বিষয়টি প্রকাশ হলেও অনিবার্য কারণবশত সেটা স্থগিত করে দেয়া হয়।
ভুক্তভোগী প্রার্থীরা নাম না বলার শর্তে কয়েকজন জানান, (৪৭.৬২.৮৭৪৩.১০০.১২.০৬৬.১৭.১১৫৩ স্মারক নং ইউসিসিএ পরিদর্শক (শূন্য পদে) একজন নিয়োগ দেয়া হবে। একজনের বিপরীতে ১৩ জন প্রার্থী পত্রিকার বিজ্ঞপ্তি দেখে নিয়মমাফিক আবেদন করেন।
তারা আরও জানান, আবেদনকাদের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে বলা হয় শুক্রবার বেলা ১১টার দিকে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেয়া হবে। সেই মোতাবেক প্রার্থীরা কাগজপত্র সঠিক করে যান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিসে। গিয়ে শুনতে পান আগে থেকে ১০ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে তরিকুল ইসলাম নামে এক প্রার্থীকে নিয়োগ দেয়া হবে।
মেধাবী প্রার্থীদের সুযোগ না দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসূত্রে মন গড়া ভুয়া নিয়োগ বোর্ড তৈরি করে মেধাবীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে মনে করেন চাকরিপ্রার্থীরা।
এসময় নিয়োগে আগ্রহী প্রার্থীসহ প্রার্থীর প্রতিনিধিরা নিয়োগ কমিটির কাছে সঠিক নিয়মে নিয়োগ দেয়ার কথা বলেন। কিন্তু আগে থেকে টাকা গ্রহণকারীরা ক্ষেপে যান। উত্তেজিত প্রার্থী ও নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জন্ম হয়।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতা ও নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে পরিবেশ শান্ত রাখেন।
এব্যাপারে বিআরডিপির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু বলেন, টাকা দিয়ে নিয়োগ বোর্ড বা প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা গুজব। তাছাড়া উত্তেজিত জনতার চাপে পড়ে নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ নিয়োগ বোর্ড স্থগিত করেছেন।

Leave a Reply