সাতনদী সম্পাদকের উপর হামলার প্রতিবাদে তালা প্রেসক্লাবে সভা
সৌমেন মজুমদার, তালা: শ্যামনগরে দৈনিক সাতনদী’র সম্পাদক হাবিবুর রহমান, তার সহযোগী মাহফুজ ও মাসুদের উপর ওপর হামলার প্রতিবাদে তালা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ ফয়সালের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা এম এ হাকিম।
বক্তব্য রাখেন সাংবাদিক আকবর হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাংবাদিক ইলিয়াস হোসেন, অর্জুন বিশ্বাস, জিএম খলিলুর রহমান লিথু, প্রভাষক নজরুল ইসলাম, নুর ইসলাম, সেকেন্দার আবু জাফর বাবু, আসাদুজ্জামান রাজু, সেলিম হোসেন প্রমুখ।

Leave a Reply