ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনিতে নৌকার পক্ষে জেলা আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 21:24

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনিতে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবুর পক্ষে গণসংযোগ করেছেন খুলনা জেলা নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১১টার দিকে কপিলমুনি বাজারের কেয়া ফিসের সামনে থেকে গণসংযোগকারী টিম বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে যাদব চন্দ্র বাণিজ্য বিপণী বিতান মার্কেটের সামনে এক পথ সভায় মিলিত হন।
সভায় কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে’র সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক হুমাউন কবির ববি, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রফিকুল ইসলাম খান, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, আ. সালাম মোড়ল, রাজীব গোলদার, প্রদীপ অধিকারী, বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম, শিমুল বিল্লাল, গফফার সানা, মধুসূদন হালদার, আব্দুল গফফার গাজী, রাসেল মোড়ল, ইব্রাহীম গাজী, লাভলু গোলদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *