বাস টার্মিনাল ও বদ্দিপুর কলোনী বাজারে নৌকা প্রতীকের পথসভা
ডেস্ক রিপোর্ট: শনিবার (২২ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা বাস টার্মিনালে জেলা শ্রমিক লীগের আয়োজনে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তামিম আহম্মেদ সোহাগ, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, বাস টার্মিনাল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সভাপতি শেখ তৌহিদুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার।
এদিকে, শনিবার (২২ ডিসেম্বর) রাতে শহরের বদ্দিপুর কলোনী বাজারে পৌরসভার ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পুরাতন সাতক্ষীরা বদ্দীপুর কলোনী জনকল্যাণ সমিতির সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুরূপ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তাইফুল ইসলাম, খোকন, ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মো. আব্দুর রহিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি।

Leave a Reply