শ্যামনগরে মাস্টার আ. জলিল স্মৃতি ক্রিকেটে প্রিন্স অব কলবাড়ী চ্যাম্পিয়ন
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাস্টার আ. জলিল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রিন্স অব কলবাড়ী চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে দাতিনাখালী ইউনিয়ন তহসিল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত দিন ব্যাপি প্রিন্স অব কলবাড়ী আয়োজিত ৮ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাতাখালি স্পার্ক ক্লাবকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রিন্স অব কলবাড়ী। ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাতাখালি স্পার্ক ক্লাব নির্ধারিত ৭ অভারে ৩৭ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে প্রিন্স অব কলবাড়ী ২ উইকেট ও ২ অভার হাতে রেখেই ৩৮ রান করতে সক্ষম হয়।
খেলায় প্রধান অতিথি ছিলের প্রিন্স অব কলবাড়ীর সভাপতি সমাজসেবক নজরুল ইসলাম মোল্লা। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক. ফারুক হোসেন ও সহ-অধিনায়ক আবু মুসা ময়নার হাতে বিজয়ী দলের পুরস্কার হিসেবে নগদ পনের হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গণী সোহাগ, বেসিক ক্রিকেট একাডেমীর পরিচালক আব্দুল গফফার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার গাবুরা প্রতিনিধি এসএম সাহেব আলী, বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, যুবনেতা সেলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক, মনির হোসেন, শাহজাহান সিরাজ প্রমুখ।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মনোনীত হন প্রিন্স অব কলবাড়ীর মঞ্জুর হোসেন এবং ম্যান অব দ্যা ম্যাচ হন যৌথভাবে মোকাররম বিল্লাহ ও শামীম হোসেন।

Leave a Reply