কুশখালীর ভাঁদড়ায় নৌকা প্রতীকের জনসভা
ডেস্ক রিপোর্ট: শনিবার (২২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভাঁদড়া ফুটবল মাঠে নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইউছুফ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা। তাই বাংলার মানুষ নৌকার জন্য পাগল হয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে কেউ হারাতে পারবে না। উন্নয়নের প্রতীক নৌকার আবারও বিজয় হবে ইনশাল্লাহ।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উত্তিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, নদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু প্রমুখ।

Leave a Reply