পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুলের স্ত্রী বিয়োগ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের স্ত্রী আফসু বেগম (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৩টা ২৮ মিনিটে খুলনা সিটি মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার সকালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেলের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার বাদ জোহর খুলনার খালিসপুরে মরহুমার পিতার বাড়িতে প্রথম জানাযা ও বাদ আসর পারুলিয়াতে স্বামী সাইফুল ইসলামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

Leave a Reply